বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
দীর্ঘ অনুপস্থিতির অভিযোগে ইবি অধ্যাপককে চাকরিচ্যুত
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৩ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলামকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ২৭০তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৮ আগস্ট অনুষ্ঠিত ওই সভার ২৪নং সিদ্ধান্ত মোতাবেক ২০২৪ সালের ২১ আগস্ট থেকে কার্যকরভাবে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অধ্যাপক জহুরুল ইসলাম গত বছরের ২১ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ বিষয়ে একই বছরের ৯ ডিসেম্বর শিক্ষাছুটি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ১৯৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এক মাসের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি।

পরবর্তীতে অভিযোগের বিষয়ে তদন্ত করতে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সুপারিশ করে। ওই সুপারিশের ভিত্তিতে সর্বশেষ ২৮ আগস্ট সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩ (য) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায়, ৪ (১) ও (২) ধারা মোতাবেক তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

এদিকে অধ্যাপক জহুরুল বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ডেকোটাতে ইন্সট্রাকশনাল ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিষয়ে এমএস ডিগ্রিতে ভর্তি রয়েছেন। সেখান থেকে তিনি অভিযোগ করেন, নিয়মবহির্ভূতভাবে তার শিক্ষা ছুটি বাতিল করা হয়েছে, ছুটির আবেদন গ্রহণ করা হয়নি এবং তাকে না জানিয়েই বেতন বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশের বাইরে থেকে প্রতিক্রিয়ায় অধ্যাপক জহুরুল বলেন, “আমি জানি না কোন কারণে অনুমতিবিহীন ছুটি বলছে। আমি তো বন্ড দিয়ে ছুটি নিয়ে এসেছি। আগস্ট থেকে আমার ছুটি শুরু হওয়ার কথা। এক প্রশাসন ছুটি দেয়, আরেক প্রশাসন চাকরি খেয়ে ফেলে—এটা অমানবিক। নভেম্বরের ৩ তারিখে আমাকে একটি চিঠি দিয়েছিল। পরে ২৮ আগস্ট আমি পুনরায় ছুটির আবেদন করি, কিন্তু শুনলাম আবেদন গৃহীত হয়নি। অথচ, শিক্ষা ছুটি ছাড়া গবেষণার ক্ষেত্রেও পাঁচ বছর ছুটি দেওয়া যায়, অথচ আমার সঙ্গে এ রকম অবিচার করা হলো।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   ইবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close