মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      ● এক দিনে ৩ শতাংশের বেশি কমল অপরিশোধিত তেলের দাম      ● রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ      ● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      ● তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী      ● হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন      ● হাসিনার রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চাওয়া হাস্যকর: চিফ প্রসিকিউটর      ● মুলাদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ      ● মেয়াদ শেষ, গজারিয়ায় সেতুর কাজ হয়েছে ২০ শতাংশ      ● আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা      
‘বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও সেটি প্রচার হচ্ছে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘কিছু হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিএনপি বিএনপি বলে অভিযোগ তুলছে। কিন্তু বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটি কেউ ফলাও করে প্রচার করছে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ : নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক এক বইয়ের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

৫ আগস্টের পর বিভাজনের অনেক সুর শোনা যাচ্ছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, অমুক খারাপ, আমরা ভালো। বালুমহালের সঙ্গে বিএনপি জড়িত থাকলে অন্য দলের লোকজনও সেটির সঙ্গে জড়িত রয়েছে। সেটিও গণমাধ্যমে আসছে। কিন্তু সেটা বেশি করে ফলাও করে প্রচার হচ্ছে না। 
 
সিলেটের পাথর লুটের সঙ্গে অন্য দলগুলোর নাম পাওয়া যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নারীঘটিত ঘটনার ব্যাপারেও অনেকের নাম আসছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বিএনপি বিএনপি করছে। তবে বিএনপি অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে সেটি ফলাও করে বলছে না।

রিজভী বলেন, একটা পরিবারের মধ্যে দুষ্টু ছেলে থাকতে পারে। সেই দুষ্টু ছেলেকে বাবা-মা শাসন করছে কিনা সেটি দেখতে হবে। একটি রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে। খুব কায়দা করে নানাভাবে বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করা হচ্ছে।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যিনি ডাকসুর ভিপি নির্বাচিত, তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয় এলাকার দোকানগুলোতে জরিমানা আদায়ের অধিকার কি তার রয়েছে? এরপরও কিন্তু তিনি জরিমানা আদায় করেছেন। সেই টাকা অন্য কোথাও যাচ্ছে। এটার কী কোনো আইনগত ভিত্তি রয়েছে?
 
বরাবরই এদের কর্মকাণ্ড হচ্ছে রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র করা বলে উল্লেখ করে রিজভী বলেন, আবার হলগুলোতে লোহার খাট দিয়েছে। এটা কি রাজনৈতিক কোনো সংগঠন কিংবা ডাকসুর দায়িত্ব? সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে। বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে এখানে ১০০ লোহার খাট দেবেন, খাবারের ডাইনিং টেবিল দেবেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   রুহুল কবির রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close