শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো ‘স্বপ্ন’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৭ পিএম
আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো ‘স্বপ্ন’

আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো ‘স্বপ্ন’

আবারও সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো দেশের সেরা সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’। আগামী দুই বছরের জন্য (২০২৫-২৬) সুপারস্টোর ক্যাটাগরিতে আবার স্বপ্নকে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ স্বীকৃতি দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫-২৬ সালের জন্য বাংলাদেশের সুপারব্র্যান্ডসমূহের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ‘স্বপ্ন’ এর পক্ষে মূল মঞ্চে একসঙ্গে পুরস্কার গ্রহণ করেন ‘স্বপ্ন’ এর হেড অব কনজুমার ইন্সাইটস (বিজনেস রিসার্চ) মঈন উদ্দীন আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার আকিব রশীদ, মার্কেটিং অ্যানালিটিক্স ম্যানেজার তানজিল অভি, জুনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং) বিভাগের জারিন তাসনিম।

অনুষ্ঠানে স্বপ্ন এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এসর্টমেন্ট এবং ইনস্টোর এক্সপেরিয়েন্স ব্র্যান্ডিং (উপদেষ্টা) বুশরা জেরিন , হেড অব ট্রেড মার্কেট রিসার্চ এর নুসরাত জাহান, মিডিয়া অ্যান্ড পি-আর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু) এবং শব্দ প্রকৌশলী মো. ওবাইদুল ইসলাম। 

এর আগে, সুপারব্র্যান্ড হিসেবে টানা তিনবার পুরস্কার জেতে ‘স্বপ্ন’। এছাড়া টানা নবমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড এবং টানা ষষ্ঠবারের মতো সারাদেশের সেরা ১০টি ব্র্যান্ডের একটি নির্বাচিত হয় ‘স্বপ্ন’। 

এছাড়াও, এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কারও জেতে সুপারশপটি।

হেড অব বিজনেস, কোম্পানী গুডস সালাহ উদ্দিন মিছবাহ, হেড অফ বিজনেস (কমোডিটি) নিয়াজ মোর্শেদ, মিডিয়া অ্যান্ড পিআর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রোমোশন অ্যান্ড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট মোহাম্মদ আনিসুল ইসলাম।

এর আগে সুপারব্র্যান্ডস বাংলাদেশের অধীনে ২০১৮ ও ২০২০-২১ সালের জন্য সুপারব্র্যান্ড হিসেবে পুরস্কার জেতে ‘স্বপ্ন’। টানা সপ্তমবারের মতো সুপারশপ খাতে সেরা ব্র্যান্ড এবং টানা চতুর্থবারের মতো সারাদেশের সেরা ১০টি ব্র্যান্ডের একটি নির্বাচিত হয় ‘স্বপ্ন’। এছাড়া এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত ‘ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কারও জেতে সুপারশপটি। 

জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো শক্তিশালী মোট ১৮টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এ পুরস্কার অর্জন করে ‘স্বপ্ন’।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  স্বপ্ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close