বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুরে দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্দিরে আইপি ক্যামেরা বিতরণ
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৪ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৭:৫৭ PM
নাগরপুরে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিটি মন্দিরে আইপি ক্যামেরা বিতরণ

নাগরপুরে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিটি মন্দিরে আইপি ক্যামেরা বিতরণ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রতিটি দুর্গা মন্দিরে শতভাগ নিঃসচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইপি ক্যামেরা বিতরণ করা হয়েছে। 

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেন ক্লিন ইমেজের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ শামসুজ্জোহা হল জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু শিব শংকর সূত্রধর এবং পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ঝুটন কুমার সাহা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষ চক্রবর্তী, না. স. কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ রামেন্দ্র সুন্দর বোস, পূজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্যামল কুমার সাহা রাধু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ এবং উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. শহিদুর রহমান মনির।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন হতে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, সদস্যসহ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক মহলকে এগিয়ে আসতে হবে। এ ধরনের নিঃসচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা মন্দিরকেন্দ্রিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   শারদীয় দুর্গোৎসব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close