মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএম মিজানুল হক (৪০) নামের এক সরকারি হাসপাতালের ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দেওরগাছ এলাকায়, পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুল হক বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া মহল্লার এসএম মেহরাজ মিয়ার ছেলে। তিনি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় আরও এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন এবং তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, দেওরগাছ এলাকায় মুখোমুখি সংঘর্ষের ফলে উভয় মোটরসাইকেলের চালক এবং আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুলকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   মোটরসাইকেল   সংঘর্ষ   নিহত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close