বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আমির হামজার মন্তব্যের তীব্র নিন্দা জানালো জাবি প্রশাসন
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৭:০৮ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন সম্প্রতি জামায়াত-এ-ইসলামী নেতা আমির হামজা কর্তৃক বিশ্ববিদ্যালয়কে নিয়ে দেওয়া মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মন্তব্যগুলোকে “মিথ্যা ও ভিত্তিহীন” হিসেবে অভিহিত করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর)  জাবি প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ওই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আমির হামজার বক্তব্যের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত হয়েছে। তবে তার সব দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

প্রশাসন স্পষ্ট করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ২০১১ সালে চালু হয় এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম শিক্ষার্থী ভর্তি হয়। তাই এই বিভাগের ছাত্র হওয়া সম্পর্কে আমির হামজার দাবি সত্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা সকালে ‘মদ’ দিয়ে কুলি করার বর্ণনা তার মনগড়া এবং অসত্য। প্রশাসনের কাছে এমন কোনো নজির বা প্রমাণ নেই। এছাড়া, শিক্ষকদের লাঠি দিয়ে মারধরের তার অভিযোগও সত্যের বিকৃতি ছাড়া কিছু নয়।

প্রশাসন আরও জানিয়েছে, জাবিতে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক সবসময়ই প্রশংসনীয়। জাতীয় কোনো প্রতিষ্ঠান সম্পর্কে মনগড়া ও উদ্দেশ্যমূলক বক্তব্য কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং দুঃখজনক।

বিজ্ঞপ্তিতে জনাব আমির হামজাকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে ভিত্তিহীন মন্তব্য না করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলভাবে বক্তব্য প্রদানের আহ্বান জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জাবি প্রশাসন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close