বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৭৮ শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট: জরিপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম

বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশের ৭৮ শতাংশের বেশি মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। 

রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় আজ রবিবার এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এ জরিপে সহযোগিতা করেছে বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জরিপটি ২০২৫ সালের ২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন মানুষের সরাসরি মতামত নেওয়া হয়। জরিপে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, নিরপেক্ষ নির্বাচন নিয়ে ধারণা, নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের সময় ও ভোটার উপস্থিতিসহ ছয়টি বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয়। এতে ৭৮ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। এর মধ্যে ৩৯ দশমিক ৫ শতাংশ সরকারকে ‘ভালো’ বলেছেন এবং ৩৯ দশমিক ২ শতাংশ বলেছেন ‘মোটামুটি’।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বয়সভেদে প্রবীণদের মধ্যে সরকারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বেশি। ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণ উত্তরদাতাদের মধ্যে ৩৪ দশমিক ৭ শতাংশ সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন। অন্যদিকে ৮০ বছরের বেশি বয়সী উত্তরদাতাদের মধ্যে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৫২ দশমিক ৮ শতাংশে। এছাড়া মিলেনিয়াল, জেন এক্স এবং বেবি বুমার প্রজন্মের মধ্যে সরকারের কার্যক্রম নিয়ে ইতিবাচক মতামতের হার ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে।


তবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভিন্ন প্রবণতা লক্ষ্য করা গেছে। উচ্চশিক্ষিত উত্তরদাতাদের মধ্যে সরকারের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলনামূলক কম। স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে মাত্র ৩১ দশমিক ২ শতাংশ সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন। অপরদিকে কোনো শিক্ষা নেই বা প্রাক–প্রাথমিক শিক্ষাপ্রাপ্ত উত্তরদাতাদের মধ্যে ৪৬ দশমিক ২ শতাংশ মনে করেন সরকার ভালো কাজ করছে।


জরিপের ফলাফল প্রকাশের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ১৪তম মাসে এসে প্রায় ৮০ শতাংশ জনগণের সমর্থন প্রমাণ করে যে সরকার সঠিক পথে রয়েছে। তিনি দাবি করেন, দেশ একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাচ্ছে এবং আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আলোচনায় বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, আইনজীবী রাশনা ইমাম, ভয়েস ফর রিফর্মের সহ–আহ্বায়ক ফাহিম মাশরুরসহ বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  অন্তর্বর্তী   সরকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close