শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
ভারত-পাকিস্তান ম্যাচের আগে মনোবিদ নিয়োগ দিলো পিসিবি
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। চাপ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস বাড়াতে ম্যাচের আগে ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি চাপ, বাড়তি উত্তেজনা। হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু করে আসর বয়কটের আলোচনা, দুদলের লড়াইয়ে যোগ করেছে বাড়তি উত্তাপ।

এদিকে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সটাও ঠিকঠাক যাচ্ছে না। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি তারা। তার ওপর হ্যান্ডশেক নিয়ে হতে হয়েছে অপদস্ত। এর জবাব মাঠের পারফরম্যান্সে দিতে চায় তারা। তাই দলকে চাঙ্গা করতে এবং একই সঙ্গে বড় ম্যাচের আগে চাপ নিরসন করতে ক্রিকেটারদের জন্য মনোবিদ দিয়েছে পিসিবি।

ড. রাহিল করিমকে পাকিস্তান শিবিরে ডাকা হয়েছে। তার খেলাধুলো-সহ বিভিন্ন ক্ষেত্রে  অনেক অভিজ্ঞতা রয়েছে। অতীতে অনেক দলের সঙ্গে কাজ করেছেন তিনি।
  
দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে, খেলোয়াড়দের মানসিক চাপ কাটানো এবং ম্যাচের সময় যেন স্থির থাকতে পারেন সেটা নিয়ে কাজ করবেন ড. রাহিল। ক্রিকেটাররা কীভাবে মনোযোগ ধরে রাখবে, মানসিকভাবে শক্তিশালী ও পজিটিভ থাকবে, বিশেষ করে যখন মাঠে তীব্র চাপ অনুভব করবে; তার সেশনে সেসব নিয়ে কাজ হবে।

উল্লেখ্য, দুই প্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচটি রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভারত-পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close