শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
নোয়াখালীতে হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান, সাত দালালকে কারাদণ্ড
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে র‍্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। 

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু অভিযানের নেতৃত্ব দেন।

আটককৃত দালালরা হচ্ছেন- মিলন , রতন , হারুন , সজিব , স্বপন , মাসুদ ও আকরাম হোসেন ।

জানা যায়, দীর্ঘদিন থেকে হাসপাতলে দালালদের দৌরাত্মে শিকার হওয়া চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগের ভিত্তিতে র‍্যাবের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন জানান, হাসপাতালে দালালদের দৌরাত্মে রোগীদের সেবা সংকটের অভিযোগটি দীর্ঘদিনের। আজ র‍্যাবের অভিযানে আটককৃতদের তথ্য প্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার  মিঠুন কুমার কুন্ডু জানান, রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   হাসপাতাল   ভ্রাম্যমান আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close