বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিবচরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৫:৩১ PM
শিবচরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

শিবচরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার একই গ্রামের আবু বকর হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকায় আয়েশা একা খেলছিল। হঠাৎ তাকে কোথাও না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের একটি পুকুরে আয়েশাকে ভাসতে দেখে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটির পরিবার কোনো অভিযোগ করেনি।

স্থানীয়রা জানান, এলাকায় ছোট ছোট শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুকুর ঘাটে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সে বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তারা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শিবচর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close