বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদ্যোক্তা গড়তে ব্যতিক্রমী ট্রাক্টর মেলা
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৮ AM

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রযুক্তিনির্ভর কৃষির অগ্রযাত্রায় উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী ট্রাক্টর মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) তেঁতুলিয়ার ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই মেলার আয়োজন করে এসিআই মটরস।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন এসিআই মটরসের পরিচালক আজম আলী। পরে অনুষ্ঠানে বার্ষিক সার্ভিস ও মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের মতামত শোনেন। সেখানে সোনালীকা ট্রাক্টর শুধু কৃষি উন্নয়নের অংশ নয়, বরং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমও হিসেবে বিভিন্ন বিষয় তুলে ধরেন এসিআই মটরসের পরিচালক আজম আলী।

পরে তিনি মেলা প্রাঙ্গণে থাকা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিক্রিত ১১টি ট্রাক্টরের চাবি নতুন উদ্যোক্তাদের হাতে তুলে দেন।

আয়োজকরা জানিয়েছেন, মেলায় অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় ট্রাক্টরের ফ্রি সার্ভিসিং সুবিধা, পাশাপাশি দিনব্যাপী চলে নানা প্রতিযোগিতা ও বিনোদনমূলক কার্যক্রম।


মেলায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলার সোনালীকা ট্রাক্টরের ডিলার ও ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দীন, গুড্ডু মটরসের ডিলার আহসান হাবিব পাপ্পু, এসিআই মটরসের ডেপুটি রিজিওনাল ম্যানেজার তোতা মিঞা, ডেপুটি এরিয়া ম্যানেজার তাজমিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   তেঁতুলিয়ায   ট্রাক্টর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close