বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১:০২ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটির পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে অনশনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

অনশনরত ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের উদ্দেশ্য কোনো বিশৃঙ্খলা নয়। আমরা ৪০ ঘণ্টা ধরে অনশনে আছি, কিন্তু ভিসি স্যার কোনো সমাধান দেননি। আজ যারা সুশীল তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।’

অন্য এক অনশনরত শিক্ষার্থী বলেন, ‘৪০ ঘণ্টা ধরে না খেয়ে আমরা বেঁচে আছি। আমরা চাই নকীব স্যার আমাদের সঙ্গে কথা বলুক, কিন্তু তিনি একেবারেই কোনো যোগাযোগ করেননি।’

অনশনরত শিক্ষার্থীরা জুবেরি ভবনে অবস্থান নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও জনসংযোগ কর্মকর্তাদের আটকে রেখেছে। এছাড়া, নারী শিক্ষার্থীরাও ছাত্রী হল থেকে মিছিল করে আন্দোলনে সমর্থন জানিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ শুরু করে। পোষ্য কোটার পুনর্বহাল ঘোষণার পরই শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন এবং রাত পর্যন্ত আন্দোলন চালিয়ে যান।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল হয় এবং জোহা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এক ঘণ্টার বিক্ষোভ শেষে আন্দোলন স্থগিত করা হয়। এরপর সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুল ইসলাম কাফনের কাপড় পরে একক আমরণ অনশনে বসেন এবং পরবর্তীতে আরও আটজন শিক্ষার্থী তার সঙ্গে যোগ দেন। বর্তমানে অনশন অব্যাহত রয়েছে, দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এবং স্যালাইন নিচ্ছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজশাহী বিশ্ববিদ্যালয়   উপাচার্যের বাসভবন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close