বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি ক্ষমতায় এলে কৃষকরা ন্যায্য অধিকার পাবে : কে এম মামুন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬ AM আপডেট: ২১.০৯.২০২৫ ১২:৪৯ এএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সমাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নাটঘর উচ্চ বিদ্যালয় মাঠে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সদস্য, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কে এম মামুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে কে এম মামুন অর রশিদ বলেন, ‘কৃষক দলের মূল শক্তি হলো এ দেশের পরিশ্রমী কৃষকরা। বর্তমান সরকারের কৃষকবিরোধী নীতির কারণে কৃষক আজ ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে কৃষক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। নবীনগরের মানুষের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমি কাজ করে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘পিআর পদ্ধতি মানুষ বোঝে না, পিআর পদ্ধতির নির্বাচন চেয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন, বিএনপি তা কখনো হতে দিবে না। দল যদি আমাকে মূল্যায়ন করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি নমিনেশন পেয়ে এমপি হতে পারি তাহলে ৩১ দফা বাস্তবায়নের রূপরেখায় নবীনগরের উন্নয়ন করব।’

এসময় ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জহির চিশতীর সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন (বাবুল), ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সদস্য কামাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পল্টু, বিদ্যাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমেদ, নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আবুল কালামকে সভাপতি ও জহির চিশতীকে সাধারণ সম্পাদক ও জাকির হোসেনকে সিনিয়র সভাপতি করে নাটঘর ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   কৃষক   নির্বাচন   নবীনগর   ব্রাহ্মণবাড়িয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close