বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বস্তি ফেরাতে যশোর পৌরসভার ফুটপাত উচ্ছেদ
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোর শহরের ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের স্বস্তি ফিরিয়ে আনতে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা ও ট্রাফিক পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের ভৈরব নদের তীরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ভৈরব হোটেলের ফুটপাত, সদর হাসপাতালের তিনটি গেটের পাশে থাকা অবৈধ দোকানপাট ও ভৈরব নদের জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত দখল করে রাখা দোকানপাটের মালামাল ও মোটরসাইকেল জব্দ করা হয়। ট্রাফিক পুলিশ ফুটপাত দখল করে মোটরসাইকেল রাখার দায়ে মালিকদের জরিমানাও করেছে।

যশোর পৌরসভার ইঞ্জিনিয়ার এস এম কামাল আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা চালানো হচ্ছিল। বিশেষ করে আদি ভৈরব হোটেল অবৈধভাবে ভৈরব নদের জায়গা দখল করে পরিচালিত হচ্ছিল। ইতোমধ্যে পাশের চাল মালিকরা নিজেরাই ফুটপাত দখলমুক্ত করতে শুরু করেছেন।

তিনি আরও জানান, পৌর এলাকার স্বাভাবিক চলাচল ও সৌন্দর্য ফিরিয়ে আনতে এ অভিযান অব্যাহত থাকবে। ধাপে ধাপে শহরের অন্যান্য এলাকায়ও অবৈধ ইজিবাইক, রিকশা ও হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পৌরসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর এ উদ্যোগে শহরবাসী স্বস্তি প্রকাশ করেছেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  যশোর   পৌরসভা   ফুটপাত   উচ্ছেদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close