প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ৭:৪৮ PM

পিরোজপুরের ইন্দুরকানী ও পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকার ১৩ জন জেলে বর্তমানে ভারতের কারাগারে আটক রয়েছেন। তাদের পরিবারে চলছে গভীর আহাজারি ও শোকের মাতম।
পরিবার সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর বিকেলে মালেক বেপারীর মালিকানাধীন এম.ভি. মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ট্রলারের ইঞ্জিন নষ্ট হওয়ায় সাগরের স্রোতে ভেসে এটি ভারতের সীমানায় প্রবেশ করে।
পরে ১৭ সেপ্টেম্বর সকালে ভারতের কোস্টগার্ড ট্রলারসহ ১৩ জেলেকে আটক করে পশ্চিমবঙ্গের কাটদ্বীপ জেল হাজতে নিয়ে যায়।
আটক জেলেদের মধ্যে আছেন—খোকন মাঝি, খায়রুল বাশার, মিরাজ শেখ, তরিকুল ডাকুয়া, শহিদুল ইসলাম, আকরাম খান, ইউসুফ মোল্লা, রাজু শেখ, রাকিব সিকদার, মারুফ বেপারী, আল-আমিন, তরিকুল ইসলাম এবং শাহাদাত হোসেন।
ট্রলার মালিক মালেক বেপারী জানিয়েছেন, জেলেরা বর্তমানে ভারতের কারাগারে রয়েছে। ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান জানান, বিষয়টি জানার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ