বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোয়াংছড়িতে অমন্ত সেন হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১
রোয়াংছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অমন্ত সেন তঞ্চঙ্গ্যা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বান্দরবান পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামি হলেন রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিরি পুনর্বাসন পাড়ার দানিয়েল ত্রিপুরার ছেলে রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩)। এ ঘটনায় তাঁর পিতা দানিয়েল ত্রিপুরা এখনও পলাতক রয়েছেন।

পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশের একাধিক টিম তদন্তে নামে। ২০ সেপ্টেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে রাজন্ত তঞ্চঙ্গ্যা হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, অমন্ত সেনকে মোট ৩৫ হাজার টাকা দিয়েছিলেন মুনাফার আশায়। কিন্তু সাত-আট মাসেও টাকা ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ হন তিনি। গত ১৪ সেপ্টেম্বর রাতে বাসস্ট্যান্ড এলাকায় পাওনা টাকা চাইতে গেলে ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির এক পর্যায়ে রাজন্ত বাঁশ ও কাঠ দিয়ে অমন্ত সেনকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশটি টেনে নিয়ে পার্শ্ববর্তী তারাছা খালে ফেলে দেন তিনি।

পরে এ ঘটনায় রোয়াংছড়ি থানায় মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অমন্ত সেন নিখোঁজ হন। দুই দিন পর ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ডের কাশেমনগর এলাকায় সাঙ্গু নদীতে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  রোয়াংছড়ি   হত্যা   রহস্য উদ্ঘাটন   গ্রেফতার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close