বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২১ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ৫:০৪ PM

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিয়ের এক বছরের মাথায় উশনিতা (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের দক্ষিণ মধ্যের চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উশনিতা মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের কানিপাড়া গ্রামের ওয়াজেদ মন্ডলের মেয়ে। প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্রে তার বিয়ে হয় একই উপজেলার মধ্যেরচর গ্রামের রইচ উদ্দিনের ছেলে রবিনের সঙ্গে।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী রবিন উশনিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। ঘটনার রাতে ভোরের দিকে শ্বশুরবাড়ি থেকে উশনিতার বাবার বাড়িতে ফোন দিয়ে জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবার সেখানে গিয়ে কোনো আত্মহত্যার আলামত খুঁজে পায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে স্বামী রবিন পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর-শাশুড়িকে হেফাজতে নিয়েছে পুলিশ।

এ বিষয়ে মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্নেহাশীষ রায় বলেন, “পরিবার বলছে এটি হত্যাকাণ্ড, আবার শ্বশুরবাড়ির দাবি আত্মহত্যা। আসল কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   গৃহবধূ    রহস্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close