মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মাদক নির্মূলের দাবিতে ভোলায় বিডিএস’র মানববন্ধন
এইচ আর সুমন
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৬ পিএম
শুধু ব্যক্তি নয়, পুরো সমাজই মাদকের কারণে নষ্ট হয়ে যেতে পারে

শুধু ব্যক্তি নয়, পুরো সমাজই মাদকের কারণে নষ্ট হয়ে যেতে পারে

ভোলায় দীর্ঘদিন যাবৎ মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করছে, ছাত্র ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাসে থেকে রক্ষা করার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর শুদ্ধি অভিযান পরিচালনা, মাদক প্রবেশের রুট ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করছে ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটির (বিডিএস) প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রতিষ্ঠা সভাপতি সোলায়মান মামুন, জেলা আহ্বায়ক শেখ ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরনবী হাওলাদার মনির, সদস্য সচিব হারুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক আবদুল গনি, আরিয়ান আরিফ সদর উপজেলা আহ্বায়ক জাকির হোসেন সুমন, মাদকবিরোধী শক্তির কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব রিপন সরকার প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, “ভয়াবহরূপে ছড়িয়ে পড়ছে সর্বনাশা মাদক। শুধু ব্যক্তি নয়, পুরো সমাজই মাদকের কারণে নষ্ট হয়ে যেতে পারে। ধ্বংস হয়ে যেতে পারে পুরো জাতি। বাংলাদেশে অতীতে অনেকবার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি।বেশির ভাগ সময়ই গ্রেপ্তার হচ্ছেন কেবল বহনকারী এবং খুচরা ব্যবসায়ীরা। আবার মামলার এজাহারে দুর্বলতা ও সাক্ষীর অভাবে মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছেন অল্প সময়ের মধ্যেই।”

আড়ালে থেকে সবকিছুর কলকাঠি নাড়ছেন গডফাদাররা উল্লেখ করে বক্তারা বলেন, “তাদের আশ্রয় দিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন অনেকে। এ কারণে গডফাদাররা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। মাদকসেবীরা মাদকের অর্থ জোগাড় করার জন্য চুরি, ছিনতাই, বাবা-মা ও আত্মীয়-স্বজনের কাছ থেকে মাদকের অর্থ নেওয়ার জন্য তাদের সঙ্গে দুর্ব্যবহার, ঘরের মালামাল ভাঙচুর, লুটপাট করে অসামাজিক পরিবেশ সৃষ্টিসহ সমাজের শান্তি-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে।”

মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, “উন্নত এবং সফল রাষ্ট্রের কাতারে আসতে হলে আমাদের তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষই নানাভাবে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমাদের দেশে মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এ গর্হিত কাজে ব্যবহার করা হচ্ছে।”

এছাড়াও এদিন আইন প্রয়োগের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে জনসাধারণকে সম্পৃক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দাবি   ভোলা   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close