বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পদ্মের রঙে রঙিন সোনাকান্ত বিল এখন জীবিকারও উৎস
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিল এখন পদ্মফুলের রাজ্যে পরিণত হয়েছে। যেন প্রকৃতির নিপুণ হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। দিগন্তজুড়ে লাল-সাদা পদ্মের নয়নাভিরাম সমারোহে সৃষ্টি হয়েছে এক স্বর্গীয় দৃশ্য। বর্ষার জলে ভাসমান একেকটি পদ্ম যেন কবিতা, যা দেখে মুগ্ধ হচ্ছে দূর-দূরান্ত থেকে ছুটে আসা অগণিত প্রকৃতিপ্রেমী।

প্রায় ৪০ বিঘা জুড়ে বিস্তৃত এই জলাভূমি এখন শুধুই জলের রাজ্য নয়, এ যেন পদ্মের এক বিশাল সাম্রাজ্য। সোনাকান্ত বিলের এই রূপ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। তাদেরই একজন হাসান মাহমুদ বলেন, ‌শহর থেকে ভাই-বোনদের নিয়ে এসেছি এই অপরূপ দৃশ্য দেখতে। একসাথে এত পদ্ম দেখে মনটা ভরে গেছে। এখানে নৌকার ব্যবস্থা থাকলে এই সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করা যেত।

এই সৌন্দর্যের আড়ালে রয়েছে কিছু শৈশবের জীবিকার গল্প। রা‌হিলা ও র‌হিমার মতো শিশুরা প্রতিদিন পদ্ম গাছের কাঁটার আঘাত উপেক্ষা করে ফুল তোলে। সেই ফুল বাজারে বিক্রি করে তাদের আয় হয় ২৫০-৩০০ টাকা। তারা জানায়, শ্রাবণ আর ভাদ্র এই দুই মাস তারা ফুল সংগ্রহ করে। এতে বিলের মালিকেরা তাদের বাধা দেন না।


একসময় বাংলাদেশ পদ্ম ফুলে ভরা থাকলেও নানা প্রাকৃতিক প্রতিকূলতায় তা আজ বিলুপ্তির পথে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, পাখির মাধ্যমে বীজ ছড়িয়ে প্রাকৃতিকভাবেই এই পদ্মের বিস্তার ঘটেছে, যা বিলটিকে একটি অনন্য দর্শনীয় স্থানে পরিণত করেছে।

প্রকৃতির এই অপার দান একদিকে যেমন দর্শনার্থীদের মনকে প্রশান্তি দিচ্ছে, তেমনই হয়ে উঠেছে এলাকার শিশুদের আয়ের উৎস। সোনাকান্ত বিল আজ কেবল একটি জলাশয় নয়, এটি সৌন্দর্য, জীবন ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   সোনাকান্ত বিল   জীবিকার উৎস   পদ্মফুলের রাজ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close