বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নরসিংদীতে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম
পিবিআই মরদেহটির পরিচয় শনাক্ত করে

পিবিআই মরদেহটির পরিচয় শনাক্ত করে

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড় থেকে এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকায় মরদেহটি পাওয়া যায়।

নিহত রুবেল মিয়া (৪২) কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার চরপাড়া (নলবাইদ) গ্রামের হাবিদ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই, হত্যা ও মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, সকাল ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করতে না পেরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীকে খবর দেওয়া হয়। পরে পিবিআই মরদেহটির পরিচয় শনাক্ত করে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহাতাব রহমান বলেন, “গতকাল রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় রুবেলের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

তিনি আরো বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   ব্রহ্মপুত্র   উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close