প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম

সম্মেলনে ৩২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়
কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির (মাধ্যমিক) সম্মেলনে শেখ সাদী ভূঞাকে সভাপতি এবং মাওলানা মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বসুরহাট নির্ঝর কনভেনশনে অনুষ্ঠিত সম্মেলনে ৩২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্দেশ্য ছিল শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব আরো শক্তিশালী করা এবং শিক্ষার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।
শেখ সাদী ভূঞা সভাপতি নির্বাচিত হওয়ার পর শিক্ষকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং মাওলানা মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষক সমিতির কার্যক্রম গতিশীল করার প্রতিশ্রুতি দেন।