বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকসুর ভিপি-জিএস-এজিএস পদে লড়বেন ৬৯ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১১ AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের পদে মনোনয়ন জমা দিয়েছেন মোট ৪২৯ জন প্রার্থী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন।

এদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু তিন শীর্ষ পদ সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস)। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৯ জন প্রার্থী।

ছাত্রী কল্যাণ সম্পাদক ও সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে যথাক্রমে ১২ ও ১১ জন মনোনয়ন দিয়েছেন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে নির্ধারিত সদস্য পদগুলোতে। পাঁচটি আসনের বিপরীতে মোট ৮৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। শুধু নির্ধারিত সদস্য–৫ পদেই ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন সংখ্যাও উল্লেখযোগ্য। সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৫টি, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮টি, স্বাস্থ্য সম্পাদক পদে ১৭টি মনোনয়ন জমা পড়েছে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ক সম্পাদক, বিতর্ক সম্পাদক, সামাজিক ও পরিবেশ সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকসহ প্রায় সব পদেই একাধিক প্রার্থী মাঠে নেমেছেন।

চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সরব হয়ে উঠেছে ছাত্ররাজনীতি। প্রার্থীদের প্রাথমিক তালিকা ২১ সেপ্টেম্বর প্রকাশ হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওএমআর পদ্ধতিতে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  চাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close