শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৫ AM

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঈগল সার্ভিসের চালক মোহাম্মদ আরাফাত (২৫) নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পটিয়ার মনসা–বাদামতল এলাকায় ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পটিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ ওমর ফারুক জানান, ঈগল সার্ভিসের বাসের সঙ্গে সৌদিয়া বাসের সংঘর্ষে আহত অবস্থায় মোহাম্মদ আরাফাতকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বেশিরভাগকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরাফাতের ভাই রিফাতুল ইসলাম জানিয়েছেন, তিনি ও তার ভাই চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সড়কে ছিলেন। উল্টো দিক থেকে আসা সৌদিয়া বাস তাদের বাসের সঙ্গে ধাক্কা দেয়। রিফাতুলও এতে আহত হন। নিহত আরাফাত বাসের চালক, আর রিফাতুল ছিল হেলপার।

বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বাসে মিলিয়ে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। গুরুতর আহত ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন নিশ্চিত করেছেন, একজন নিহত হয়েছেন।

এর আগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারিতে গত সোমবার বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক পরিবারে দুইজনসহ মোট তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। অদেস

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:   সংঘর্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close