বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র কে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩১ AM

আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া বিয়ে করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের পর গণমাধ্যমকে শবনম ফারিয়া বলেন, “বিয়ে নিয়ে আমার অনুভূতি আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহ এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এটি বাস্তবায়িত হলো।”

জানা গেছে, পাত্রের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।

শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তখন তিনি একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এই বিয়ের পর তাদের সম্পর্ক স্থায়ী হয়নি এবং পরবর্তীতে আলাদা হন।

মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে শবনম ফারিয়া অভিনয়েও দর্শকপ্রিয়তা অর্জন করেন। তিনি একক নাটক থেকে ধারাবাহিক নাটকে অভিনয় করে পরিচিতি পান। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে তিনি বড় পর্দায় অভিষেক করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  শবনম   ফারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close