প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৮:২৩ PM

সংগৃহীত ছবি
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবীতে দেড় ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লাভেলো আইসক্রিম কারখানার ৩ শতাধিক শ্রমিক।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ এর খবর পেয়ে থানা, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের অভিযোগ, গত আগস্টের মাসের বেতন, ওভারটাইম ও নাইট বিল পরিশোধের দাবীতে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। যথা সময়ে বকেয়া পরিশোধ না করায় কারখানা কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও কোন আশ্বাস না পেয়ে মহাসড়ক অবরোধ করতে বাধ্য হন শ্রমিকরা।
ময়মনসিংহ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম জানান শ্রমিক আন্দোলন বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
লাভেলো আইসক্রিম কারখানার এডমিন ম্যানেজার আবু তাহের জানান, আমাদের শুধু আগস্ট মাসের বেতন বকেয়া পড়েছে। আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছিলাম রবিবারে বকেয়া বেতন পরিশোধ করবো। যদি কোনো কারণে পরিশোধ করা না যায়। সোমবারে পরিশোধ করা হবে। তারপরও শ্রমিকরা বিকাল ৪টায় কাজ বন্ধ করে রাখে।
স্বদেশ প্রতিদিন/শাহো