বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে বর্ণাঢ্য আয়োজনে সালমান শাহর ৫৫তম জন্মদিন পালন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম

যশোরে কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ-এর ৫৫তম জন্মদিন উপলক্ষে স্মরণসভা, কেককাটা ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে কাঠেরপুল যুব সংঘ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়।

যশোর শহরের গাড়িখানা এলাকায় আয়োজিত স্মৃতিচারণমূলক আলোচনা সভায় সালমান শাহর অসংখ্য ভক্ত অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আজও তার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার হয়নি। বারবার তদন্তের নামে প্রহসন চলছে।

ভক্তরা আরও বলেন, বিগত শাসকদলগুলো ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই।

কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভূঁইয়া বলেন, ‘সালমান শাহ কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছেন। মৃত্যুর ২৪ বছর পরও তাকে ঘিরে ভালোবাসা এতটুকু কমেনি। প্রতিবছরের মতো এবারও আমরা তার জন্মদিনে আয়োজন করেছি দোয়া, কেককাটা ও প্রীতি ক্রিকেট ম্যাচের।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালমান শাহ ভক্ত রিকি খান, সাকিব, রেহান, সেতু, রিংকু, ওয়াসিম, আকাশ হোসেন, হান্নান হোসেন, ফারুক হোসেন, হাবীব, নান্টু, সাফিন মুবিন প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যশোর   সালমান শাহর ৫৫তম জন্মদিন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close