বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার, প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৪:০৬ PM

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা, শহর ও দুটি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর শাখার সদস্য সচিব হাসানুল বান্না হাসান এবং যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ শাখার সভাপতি রাকিবুল করিম রাকিব।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। একই সঙ্গে বহিষ্কৃতদের সঙ্গে ছাত্রদলের কোনো স্তরের নেতাকর্মীকে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বহিষ্কারের প্রতিবাদে পরদিন, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বহিষ্কৃত নেতাদের নেতৃত্বে জয়পুরহাট শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা নিজেদের স্বপদে পুনর্বহালের দাবি জানান এবং বহিষ্কারের পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও শহর শাখার সদস্য সচিব হাসানুল বান্না হাসান। এ সময় অন্য বহিষ্কৃত নেতারাও উপস্থিত ছিলেন।

তারা অভিযোগ করেন, ‘অগণতান্ত্রিকভাবে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল করতে বাধা দেওয়া হয়েছে। এরপর ষড়যন্ত্র করে আমাদের বহিষ্কার করা হলো। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে আমরা আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে এসেছি, জেল-জুলুম সহ্য করেছি। আজ কুচক্রী মহলের চক্রান্তে আমাদের দল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।’

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, তিন দিনের মধ্যে স্বপদে পুনর্বহাল না করা হলে রোববার থেকে অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আরও হুঁশিয়ারি দেন, প্রয়োজনে ছাত্রদলের তিন শতাধিক নেতা গণপদত্যাগ করবেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জয়পুরহাট   ছাত্রদল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close