বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় ১৬ মামলার আসামি শীর্ষ নৌ-ডাকাত ‘ফিশা রাসেল’ গ্রেফতার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৭ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত শীর্ষ নৌ-ডাকাত রাসেল মিয়া ওরফে ‘ফিশা রাসেল’ (৩৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১১) নারায়ণগঞ্জের আদমজীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার হওয়া রাসেল মিয়া গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামের শহিদুল্লাহ সরকারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি ও গজারিয়া থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৫ বিকেল সাড়ে ৫টায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা ও জামালপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে মেঘনা নদীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘ফিশা রাসেল’, নয়ন ও পিয়াসের নেতৃত্বে ৪০-৫০ জনের ডাকাতদল ৪-৫টি হাইস্পিড ট্রলারযোগে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও চারদিক থেকে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

স্থানীয় সূত্রে জানা যায, ‘ফিশা রাসেল’ দীর্ঘদিন ধরে মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালু উত্তোলন, নৌযানে চাঁদাবাজি ও জলদস্যু কার্যক্রম পরিচালনা করে আসছিল। নয়ন-পিয়াস-রাসেল বাহিনীর হাতে নদীতে সংঘটিত কয়েকটি গোলাগুলিতে ইতোমধ্যে নৌডাকাত বাবলা খালাসী, স্যুটার মান্নান ও হৃদয় বাঘসহ কয়েকজন নিহত হন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ফিশা রাসেলের বিরুদ্ধে কুমিল্লা ও মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে ১টি হত্যা, ১১টি ডাকাতি ও ৪টি অস্ত্র মামলা।

এ পর্যন্ত ঢাকা, কুমিল্লা ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত ৮ জন শীর্ষ নৌ-ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   ফিশারাসেল   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close