শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভুল চিকিৎসার অভিযোগে নাটোরের ‘আল-হেরা হাসপাতাল’ বন্ধের নির্দেশ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৭ পিএম

ভুল চিকিৎসার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর নাটোর শহরের একটি বেসরকারি হাসপাতালের সকল চিকিৎসা সেবা বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের কানাইখালী এলাকায় অবস্থিত আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সরেজমিনে গিয়ে এই নির্দেশ দেন নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন।

সিভিল সার্জন জানান, গত ২৭ জুলাই নাটোরের একডালানারায়নপুর এলাকার গার্মেন্টসকর্মী মানিক মিয়া পেটের ব্যথা নিয়ে আল-হেরা হাসপাতালে ভর্তি হন। একইদিন হাসপাতালটির মালিক ডা. শামিম উদ্দিন একজন সহকারীকে সঙ্গে নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন। এরপর রোগীকে এক সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি রাখা হয়।

রোগীর অবস্থার অবনতি হলে তার পরিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, আগের চিকিৎসায় ভুল ছিল। এরপর থেকে মানিক মিয়া নিঃস্ব প্রায়। জমি বিক্রি করে তিনি এখনো চিকিৎসাধীন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল চিকিৎসার বিষয়টি তুলে ধরায় রোগীর স্বজনদের হুমকি দেন অভিযুক্ত চিকিৎসক ডা. শামিম উদ্দিন। এরপর রোগীর পরিবার লিখিত অভিযোগ করে, এবং তদন্তে ভুল চিকিৎসার প্রাথমিক সত্যতা মিললে সিভিল সার্জন হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

ঘটনার পর নাটোর ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশনের নেতারা মানিক মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন এবং অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ বিষয়ে হাসপাতালের মালিক ডা. শামিম উদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাক্ষাৎকারে কথা বলবেন বলে জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ‘আল-হেরা হাসপাতাল   নাটোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close