বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বারবার চোখ চুলকানো কীসের লক্ষণ
হেলথ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চোখ আমাদের দেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলোর একটি। সামান্য ধুলাবালি, ধোঁয়া কিংবা দূষণের প্রভাবেই চোখে অস্বস্তি তৈরি হতে পারে। আধুনিক জীবনে দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা টেলিভিশনের স্ক্রিনে চোখ রাখার কারণে চাপ আরও বেড়ে যায়। এর ফলেই অনেকের অভ্যাস হয়ে দাঁড়ায় বারবার চোখ চুলকানো।

আমরা সাধারণত বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাত দিয়ে চোখ ঘষতে থাকি। কিন্তু চিকিৎসকেরা বলছেন, নিয়মিত চোখ চুলকানো কেবল সাময়িক অস্বস্তিই নয়, বরং এর পেছনে থাকতে পারে অ্যালার্জি, সংক্রমণ বা জটিল কোনো চক্ষুরোগের ইঙ্গিত। তাই অবহেলা না করে কারণ খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ।

চোখ চুলকানোর সম্ভাব্য কারণ

সংক্রমণ (কনজাংটিভাইটিস): ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণে চোখ লাল হয়ে যায়, ফুলে ওঠে ও পুঁজ বা পানি বের হয়।

চোখ শুকিয়ে যাওয়া (ড্রাই আই সিনড্রোম): পর্যাপ্ত টিয়ার ফ্লুইড না থাকলে চোখে জ্বালা ও অস্বস্তির পাশাপাশি চুলকানি দেখা দেয়। দীর্ঘ সময় এসি রুমে থাকা বা বয়সজনিত কারণেও হতে পারে এ সমস্যা।

অ্যালার্জি: ধুলাবালি, পরাগরেণু, পশুর লোম, খুশকি কিংবা ঘরের ধুলাবালি অনেকের চোখে অ্যালার্জির কারণ হয়। এতে চোখ লাল হয়ে যায়, পানি পড়ে এবং প্রচণ্ড চুলকানি হয়।

দৃষ্টিশক্তির সমস্যা: কর্নিয়ার জটিলতা বা দৃষ্টিশক্তি কমে গেলে চোখে ঝাপসাভাবের পাশাপাশি চুলকানিও দেখা দিতে পারে।

কী করবেন?

ঘন ঘন চোখ চুলকালে হাত দিয়ে ঘষবেন না। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে নিন।

সমস্যা দীর্ঘস্থায়ী হলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রয়োজনে চিকিৎসক অ্যালার্জির ওষুধ বা আইড্রপ দিতে পারেন।

চোখের প্রতি অবহেলা করা মানেই ভবিষ্যতের ঝুঁকি ডেকে আনা। নিয়মিত চুলকানি যেন কোনো গুরুতর সমস্যার কারণ না হয়, সেজন্য সময়মতো বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াই শ্রেয়।

সূত্র: আমেরিকান একাডেমি অব অপথালমোলজি, ন্যাশনাল আই ইনস্টিটিউট অব ইউএসএ


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চোখ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close