বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গরু ব্যবসায়ীর ওপর হামলা, ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৪ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলায় গরু ব্যবসায়ী ফারুক মোল্লার ওপর হামলা চালিয়ে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আলম মোল্লা ও তার ছেলে রাজ মোল্লাসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে, উপজেলার নাজিরপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ী ফারুক মোল্লা উপজেলার হামলাইকোল গ্রামের হুসেন আলীর ছেলে।

শুক্রবার সকালে ফারুক মোল্লা নিজেই গুরুদাসপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন। পরে তিনি স্থানীয় চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে তার চাচা হবিবর মোল্লা, ছোট ভাই ফিরোজ মোল্লা এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ফারুক মোল্লার অভিযোগ, গরু বিক্রি করে বাড়ি ফেরার সময় নাজিরপুর এলাকায় আলম মোল্লা ও তার ছেলে রাজ মোল্লা পথরোধ করে তার ওপর হামলা চালান। এ সময় তার সঙ্গে থাকা গরুবাহী নসিমন ভাঙচুর করা হয় এবং তার কাছ থেকে নগদ চার লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

অন্যদিকে, অভিযুক্ত ইউপি সদস্য আলম মোল্লা দাবি করেন, ‘ফারুকের লোকজন আমার ছেলে রাজকে লাঞ্ছিত করে এবং গাড়িচাপা দেয়ার চেষ্টা করে। পরে নাজিরপুর এলাকায় ফারুক আসলে তাকে কয়েকটি চরথাপ্পর দেওয়া হয় মাত্র। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গরু ব্যবসায়ী   ছিনতাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close