প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৫ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ বিচ হ্যান্ডবল দলের দারুণ সাফল্য। মালদ্বীপের কুলহুদহুফফুসিতে অনুষ্ঠিত কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে হারিয়েছে লাল-সবুজরা।
আজকের ম্যাচে বাংলাদেশ প্রথম সেটে ১৬-২৮ গোলে হেরে পিছিয়ে পড়ে। তবে দ্বিতীয় সেটে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে ১৯-১০ গোলে জিতে সমতা ফেরায়। টাইব্রেকারে বাংলাদেশ ৭-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ২-১ সেটে ভারতকে পরাজিত করে।
এর আগে গত রাতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ২-০ সেটে হারিয়েছিল। দুই ম্যাচেই উজ্জ্বল পারফরম্যান্স করেন খোকন মোল্লা। ভারতের বিপক্ষেও তিনি জয়ের নায়ক ছিলেন।
উল্লেখ্য, লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং স্বাগতিক মালদ্বীপ অংশ নিচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে ঢাকার পল্টন ময়দানে বালুর ওপর অনুশীলন করেছিল বাংলাদেশ দল। সেই প্রস্তুতির সুফল মিলছে মাঠে।