বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আবারও অস্ত্রসহ গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি মো. মুশফিক উদ্দীন টগর বিশেষ বিবেচনায় মুক্তি পাওয়ার পর অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়েন। 

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ৩২ মিলিমিটার রিভলভার, একটি ম্যাগাজিন, কাঠের পিস্তলের গ্রিপ, ১৫৫ রাউন্ড গুলি (২২ রাইফেল), একটি ৭.৬২ মিলিমিটারের মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, দুটি মুখোশ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, টগরকে ২০০২ সালের ২৪ জুন সনি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তবে ২০২০ সালের ২০ আগস্ট বিশেষ বিবেচনায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর তার বিরুদ্ধে মুগদা থানায় একটি মাদক মামলার তথ্যও পাওয়া যায়। এরপর তিনি সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে সরবরাহ করতেন।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন। তিনি বলেন, টগরের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার হওয়া মুখোশ প্রসঙ্গে র‍্যাব কর্মকর্তা জানান, টগর পরিচয় গোপন রাখতে এগুলো ব্যবহার করতেন। তবে অন্য কোনো কাজে ব্যবহার করতেন কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সনি   টগর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close