বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মিথ্যা বলেছিলেন টিউলিপ : দ্য টাইমস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:২১ AM

ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিককে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় দৈনিক দ্য টাইমস জানিয়েছে, বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তার আগের বক্তব্য ছিল মিথ্যা ও সাংঘর্ষিক।

বাংলাদেশি একটি সংবাদমাধ্যমের সঙ্গে যৌথ অনুসন্ধানে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে—২০০১ সালের সেপ্টেম্বরে লন্ডনে বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিলেন টিউলিপ সিদ্দিক, তখন তার বয়স ছিল ১৯ বছর। এছাড়া ২০১১ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশি এনআইডিও পান। পাসপোর্ট অফিস ও নির্বাচন কমিশনের ডেটাবেইসে এর রেকর্ড পাওয়া গেছে। উভয় নথিতেই স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে ঢাকার ধানমণ্ডির বাড়ি, যা তার খালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালিকানাধীন।

টিউলিপ সিদ্দিক বারবার দাবি করেছেন, তিনি কোনো বাংলাদেশি পরিচয়পত্র পাননি এবং শৈশবের পর থেকে কোনো পাসপোর্টও ব্যবহার করেননি। এমনকি গত আগস্টে তার আইনজীবী স্টিফেনসন হারউড ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছিলেন, টিউলিপ কখনো বাংলাদেশি ভোটার আইডি বা এনআইডি পাননি।

কিন্তু নতুন নথি প্রকাশের পর তিনি ও লেবার পার্টি একে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রপাগান্ডা’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, নথিগুলো জাল এবং বাংলাদেশি কর্তৃপক্ষ তার ভাবমূর্তি ক্ষুণ্নের ষড়যন্ত্র করছে।

আইন অনুযায়ী বাংলাদেশি পিতা-মাতার সন্তান স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশি নাগরিক। টিউলিপ ব্রিটেনে জন্মালেও তার মা-বাবা বাংলাদেশি হওয়ায় তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী। তবে তিনি বহুবার প্রকাশ্যে বলেছেন, আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশি নই।

বর্তমানে বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি দুর্নীতি মামলা বিচারাধীন। অভিযোগ রয়েছে—তিনি খালা শেখ হাসিনার প্রভাব খাটিয়ে পরিবারের জন্য জমি বরাদ্দ নিয়েছিলেন। তবে টিউলিপ একে রাজনৈতিক নিপীড়ন বলে দাবি করছেন।

দুদক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম এবং দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন দ্য টাইমসকে জানিয়েছেন, টিউলিপের পাসপোর্ট, এনআইডি ও ট্যাক্স আইডির নথি তাদের হাতে রয়েছে এবং এগুলোর সত্যতা মিলেছে।

২০২৪ সালের জানুয়ারিতে টিউলিপ যুক্তরাজ্যের অ্যান্টি-করাপশন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার পরিবারের বাংলাদেশের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক লেবার সরকারের ভাবমূর্তির জন্য ঝুঁকি তৈরি করেছিল। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থন তিনি ধরে রাখেন।

টিউলিপের মুখপাত্র জানিয়েছেন—গত এক বছরে বাংলাদেশ কোনো নির্ভরযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি। তাদের দাবি, সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে দ্য টাইমসের অনুসন্ধান প্রকাশের পর টিউলিপ সিদ্দিকের নাগরিকত্ব ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  টিউলিপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close