বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
বাংলাদেশকে সঙ্গে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৩ AM

এশিয়া কাপের শেষ চারে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ের ফলে বাংলাদেশও সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ম্যাচের ১৩তম ওভারে রশিদ খানের বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিত আসালাঙ্কা। এতে কাঁটায় কাঁটায় মিলেছে ১০১ রানের সমীকরণ।

শ্রীলঙ্কার হয়ে ম্যাচে সবচেয়ে বড় অবদান রাখেন উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস। তার ঝলমলে ৭৪ রানের ইনিংসেই (৫২ বলে ১০ চার) বাংলাদেশের শেষ চারে ওঠা নিশ্চিত হয়। এছাড়া কুশল পেরেরা (২৮) ও কামিন্দু মেন্ডিস (২৬*) কার্যকর ইনিংস খেলেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নুয়ান তুষারার আগুনে বোলিংয়ে চাপে পড়ে আফগানিস্তান। মাত্র ৭৯ রানে ৬ উইকেট হারায় তারা। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন অভিজ্ঞ মোহাম্মদ নবী। মাত্র ২২ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩ চার ও ৬ ছক্কা। শেষ ওভারেই তিনি হাঁকান ৫ ছক্কা। নবীর ব্যাটে ভর করে আফগানিস্তান ১৭০ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তুষারা।

কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় তুলে নেয় লঙ্কানরা। জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই আফগানিস্তানের বিদায় ঘণ্টা বাজে, আর বাংলাদেশ পেয়ে যায় শেষ চারের টিকিট।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  শ্রীলঙ্কা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close