প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৯ AM

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। সূত্রের খবর, হানিয়া শিগগিরই ঢাকায় আসবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে, এবং সেই সফরে সিনেমার জন্য চূড়ান্ত আলোচনাও হবে। সব ঠিক থাকলে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে।
এর আগে নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পাল ও তানজিন তিশার নাম শোনা গেলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হানিয়া আমির। প্রযোজক ও পরিচালক ইতোমধ্যেই শাকিব খানের কাছ থেকে তার বিষয়ে সম্মতি পেয়েছেন।
সিনেমায় মোট তিনজন নায়িকা থাকবেন। দুইজনের চরিত্র হবে প্রধান, আর একজন নতুন মুখ ফ্রেশ লুকে উপস্থিত হবেন। দর্শক একসঙ্গে দুই পরিচিত তারকা এবং একটি নতুন মুখের সমন্বয় দেখবেন।
সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, প্রযোজনা করছেন শিরিন সুলতানা (ক্রিয়েটিভ ল্যান্ড)। সঙ্গে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও। গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। ছবিটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ