সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার দেবীদ্বারে ডেঙ্গু ও চিকনগুনিয়া মশাবাহিত রোগের উপদ্রপ হ্রাস ও মশার উৎপত্তিস্থল নির্মূলে জনসচেতনতায় ‘ক্লিনিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ‘নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু ও চিকনগুনিয়া মুক্ত থাকুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাক-এর স্বাস্থ্য ও যক্ষা এবং জলবায়ু পরিবর্তন কর্মসূচীর যৌথ উদ্যোগে ডেঙ্গু ও চিকনগুনিয়া মুক্ত, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
 
মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্লিনিং ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।

এসময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, ব্র্যাক হেলথ প্রোগ্রাম অফিসার রুবী রাণী দাস, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা এস.এম ইব্রাহীম, দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউটের টিইও বিনোদ চন্দ্র সরকার, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল কাদের খান প্রমূখ।

ক্লিনিং ক্যাম্পেইনে অংশ নেন বিএনসিসি ও স্কাউটের ৩২ শিক্ষার্থী এবং দেবীদ্বার পৌরসভার ১০ জন পরিচ্ছন্ন কর্মী। 



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু ও চিকনগুনিয়া   প্রতিরোধ   ক্লিনিং   ক্যাম্পেইন   উদ্বোধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close