প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৮ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা করার দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা বাজার মাঠে এ সমাবেশের আয়োন করা হয়। সমাবেশে অংশনেন স্থানীয় হাজারো মানুষ।
বক্তারা বলেন, প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন ত্বরান্বিত করতে বাঙ্গরা বাজার থানাকে দ্রুত উপজেলা ঘোষণা করা জরুরি। বাঙ্গরা বাজার থানার বাসীন্দারা এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের অনুরধ করেন।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক গোলাম কিবরিয়া সরকার, রাজনীতিবিদ কামরুল হাসান কেনাল, মিনাজুল হক, পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের চেয়ারম্যান বাহার খান, অ্যাডভোকেট তাহমিনা বেগমসহ আরও অনেকে।
বক্তারা এ দাবিকে সময়ের দাবি উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এমএম