প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৪ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৮:১৮ PM

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’ -প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েট পদে একাধিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পতিষ্ঠানটি নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। উক্ত পদের জন্য নারী-পুরুষ উভয় লিঙ্গের ব্যক্তি আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৭ সেপ্টেম্বর থেকে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ০৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য:-প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
পদের নাম: অ্যাসোসিয়েট
বিভাগ: শাখা ব্যাংকিং (সাধারণ ব্যাংকিং)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: সাধারণ ব্যাংকিং প্রক্রিয়ায় (অ্যাকাউন্ট পরিষেবা, ক্লিয়ারিং, রেমিট্যান্স, ডকুমেন্টেশন, সম্মতি), এমএস অফিস এবং ডিজিটাল ব্যাংকিং সরঞ্জামগুলিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদনের মাধ্যম: আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ০৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
স্বদেশ প্রতিদিন/এমএম