প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৭ পিএম

সংগৃহীত ছবি
ফিফা র্যাংকিংয় অনুযায়ী বর্তমান পুরুষ ফুটবলে ১৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এরআগে জুলাই মাসে প্রকাশিত র্যাংকিংয়েও বাংলাদেশ একই অবস্থানে ছিল।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পুরুষ ফুটবলের র্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
উল্লেখ্য, পুরুষ ফুটবলে র্যাংকিংয়ে স্পেন প্রথম স্থানে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবনমিত হয়ে তৃতীয় স্থানে। এবং দ্বিতীয় স্থানে রয়েছে এমবাপের ফ্রান্স।
জুলাই-আগস্টে জাতীয় দলের ম্যাচ ছিল না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল। কাঠমান্ডুর উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশকে এক ম্যাচ খেলে দেশে ফিরতে হয়েছে। একমাত্র ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এতে বাংলাদেশ ও নেপাল উভয়েরই অবস্থান অপরিবর্তিত রয়েছে। নেপালের র্যাংকিং ১৭৬।
অক্টোবর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে জামাল-তারিকরা। অক্টোবর উইন্ডোর পর ফিফা ২৩ অক্টোবর আবার র্যাংকিং প্রকাশ করবে।
এরআগে বাংলাদেশ নারী ফুটবল দল র্যাংকিংয়ে চমক দেখিয়েছে। সর্বশেষ প্রকাশিত ফুটবল র্যাংকিংয়ে ঋতুপর্ণারা সর্বোচ্চ ধাপ উন্নতি করেছিল।
তবে এমন র্যাংকিংয়ে খুব একটা হতাশ নন বাংলাদেশী ফুটবল সমর্থকরা। তারা শুভ কামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং মন্তব্য করেছেন জামাল-হামজাদের নিয়ে।