মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
টাঙ্গাইলে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৭ পিএম
টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আতিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন

টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আতিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন

টাঙ্গাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় দুই আসামিকে কারাদণ্ড দেয়া হয়েছে। 

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আতিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

এ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) এম এ মালেক আদনান জানান, বিগত ২০১২ সালের ২৮ ডিসেম্বর রাতে কালিহাতীর বল্লা ফলপট্টি এলাকা থেকে ৩৩ পুড়িয়া (তিন গ্রাম) হেরোইনসহ মাদক কারবারি উজ্জল মিয়াকে (৫০) গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাকে তিন বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত উজ্জল কালিহাতীর বল্লা দক্ষিণপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।

অপরদিকে ২০১২ সালের ৬ ডিসেম্বর রাতে ঘাটাইলের হামিদপুর থেকে ২১ পুড়িয়া (দেড় গ্রাম) হেরোইনসহ মাদককারবারি মাহবুবুল আলমকে (৩৮) গ্রেপ্তার করে টাঙ্গাইল ডিবি পুলিশ। তাকে দুই বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। আদালতে আসামির উপস্থিতিতে রায় পড়ে শোনান বিচারক।

দণ্ডপ্রাপ্ত মাহবুবুল আলম টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ার আকবর হোসেনের ছেলে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   কারাদণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close