বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কিশোরগঞ্জে কালোবাজারে ‘ওএমএসে’র সাড়ে ৭ হাজার কেজি চাল জব্দ, আটক ৩
আলী রেজা সুমন, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪২ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ৩:৪৯ PM
ডিলার জানু মিয়ার বাড়ি থেকে আরো ৮৫ বস্তা চাল জব্দ করা হয়

ডিলার জানু মিয়ার বাড়ি থেকে আরো ৮৫ বস্তা চাল জব্দ করা হয়

কিশোরগঞ্জের ইটনায় কালোবাজারে বিক্রির চেষ্টাকালে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ‘ওএমএসে’র (ওপেন মার্কেট সেল) ৭ হাজার ৮৫১ কেজি চাল জব্দ করেছে ইটনা থানা পুলিশ। এ ঘটনায় একটি ট্রলারসহ তিনজনকে আটক করা হয়েছে।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাদলা বাজার থেকে ৩ হাজার ৬০০ কেজি এবং মৃগা পূর্বপাড়া এলাকা থেকে ৪ হাজার ২৫১ কেজি চাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মৃগা গ্রামের আজহারুল ইসলাম লেলিন (৪০), নিয়ামুল মিয়া (২৪) ও সাইদুল মিয়া (১৯)।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল আকরাম জানান, মৃগা গ্রামের ‘ওএমএসে’র ডিলার জানু মিয়ার নামে ১০ হাজার ৮৩০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। তিনি তা সংগ্রহ করে কালোবাজারে বিক্রির চেষ্টাকালে পুলিশের হাতে ধরা পড়েন। জব্দকৃত চালের বিষয়ে খাদ্য বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

ইটনা থানা পুলিশ জানায়, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রলারে করে চালগুলো তাড়াইল নিয়ে যাওয়ার সময় ৭২ বস্তা চালসহ তিনজনকে আটক করা হয়। পরে ডিলার জানু মিয়ার বাড়ি থেকে আরো ৮৫ বস্তা চাল জব্দ করা হয়। 

পুলিশ আরো জানিয়েছে, ডিলার জানু মিয়া ও তার ছেলে দেলোয়ার হোসেন চালগুলো আত্মসাতের উদ্দেশ্যে নির্ধারিত স্থানে না রেখে গোপনে মজুদ করেছিলেন।এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   ওএমএস   সরকারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close