প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৩ পিএম

উপজেলা পরিষদ হলরুমে এ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
জামালপুরের মেলান্দহে দুস্থ মহিলা কর্মীদের সঞ্চিত অর্থ বিতরণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এলজিইডির আওতাধীন প্রভাতী প্রকল্পের অধীনে কর্মরত ১৭ জন মহিলা কর্মীর মাঝে জনপ্রতি ৫৭ হাজার টাকা করে চেক হস্তান্তর করেন উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়।
অনুষ্ঠানে প্রভাতী প্রকল্পের কর্মকর্তা আনোয়ার পারভেজ, সিনিয়র সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই অর্থ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত দুই বছর মেয়াদি চুক্তিভিত্তিক (এলসিএস) মহিলা কর্মীদের দৈনিক হাজিরার একটি অংশ থেকে সঞ্চিত হয়েছিল।