মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মানিকগঞ্জে বিএনপি-জাসাসের মতবিনিময় সভা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৯ পিএম
জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়

জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়

“তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ জেলা বিএনপি ও জাসাস নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা জাসাস আহ্বায়ক মোশারফ সিকদার, সদস্য সচিব শামীম বিশ্বাস ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস লোটাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ও নগর জাসাসের সদস্য সচিব জিয়াউল হক শাউন।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাসাস নেতৃবৃন্দ ছাড়াও বাউল শিল্পীরা অংশ নেন।

আলোচকরা বলেন, “তরুণ ভোটারদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরো শক্তিশালী হবে। এ লক্ষ্যে মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক আফরোজা খানম রিতার নেতৃত্বে কার্যক্রম শুরু করেছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   বিএনপি   জাসাসের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close