বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘরে বসে সহজেই বানিয়ে ফেলুন কিমা পুরি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিকেলের নাস্তায় যদি থাকে গরম গরম পুরি, তবে জমে যায় আড্ডা ও আড্ডার আমেজ। তবে বাজার থেকে আনা পুরি বেশিরভাগ সময়েই তেলের পুনঃব্যবহার ও অস্বাস্থ্যকর প্রস্তুতির কারণে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বাড়িতেই তৈরি করুন কিমা পুরি, স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক সহজ রেসিপি।

যা লাগবে

মাংসের কিমা : আধা কাপ

আদা বাটা : আধা চা চামচ

রসুন বাটা : আধা চা চামচ

কাঁচা মরিচ কুচি : ৫–৬টি

পেঁয়াজ কুচি : আধা কাপ

ধনিয়া পাতা কুচি : ২ টেবিল চামচ

পুদিনা পাতা কুচি : ২ টেবিল চামচ

ময়দা : ২ কাপ

টেস্টিং সল্ট : আধা চা চামচ

লবণ : স্বাদমতো

তেল : ভাজার জন্য

প্রস্তুত প্রণালি

১. প্রথমে কিমা সেদ্ধ করুন। এক কাপ পানি, আদা বাটা, রসুন বাটা ও সামান্য লবণ দিয়ে কিমা নরম করে নিন।

২. অন্য কড়াইতে তেল গরম করে পেঁয়াজ হালকা ভেজে নিন। তারপর তাতে কাঁচা মরিচ কুচি, টেস্টিং সল্ট, ধনিয়া ও পুদিনা পাতা দিয়ে সামান্য ভেজে কিমার সঙ্গে মিশিয়ে নিন।

৩. এবার ময়দার সঙ্গে ৫ টেবিল চামচ তেল ও লবণ মিশিয়ে ঝুরঝুরে করে নিন। এরপর অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করুন।

৪. ডো ভাগ করে নিন। প্রতিটি ভাগের ভেতর কিমা পুর ভরে আলতো হাতে মুড়ে রুটির মতো বেলে নিন।

৫. কড়াইতে তেল গরম করে মিডিয়াম আঁচে পুরিগুলো ভাজুন। সোনালি হয়ে এলে তুলে নিন।

পরিবেশন

গরম গরম কিমা পুরি পরিবেশন করুন টক সস বা সালাদের সঙ্গে। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এই কিমা পুরিই হয়ে উঠতে পারে বিশেষ আকর্ষণ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:   কিমা পুরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close