বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছয় মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মী কমেছে প্রায় ২ হাজার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭ পিএম আপডেট: ১৮.০৯.২০২৫ ১:০৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ছয় মাসে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা প্রায় দুই হাজার বা ৫ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের জেন্ডার সমতাবিষয়ক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই-ডিসেম্বরে সরকারি, বেসরকারি ও বিদেশি তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯। চলতি বছরের প্রথমার্ধ (জানুয়ারি-জুন) শেষে তা কমে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৮২।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুনে দেশের ৬১টি তফসিলি ব্যাংকে মোট কর্মীর সংখ্যা ২ লাখ ১৩ হাজারের বেশি, যার মধ্যে নারী কর্মীর অংশগ্রহণ ১৭ শতাংশ। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে নারী কর্মীর অনুপাতও ১৭ শতাংশ। অর্থাৎ প্রতি পাঁচজন পুরুষ কর্মীর বিপরীতে নারী কর্মী প্রায় একজন।

প্রতিবেদন অনুযায়ী, নারী কর্মীরা মূলত প্রারম্ভিক ও মধ্যবর্তী পর্যায়ে বেশি থাকলেও উচ্চপর্যায়ে নারী কর্মীর সংখ্যা অনেক কম। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে উচ্চপর্যায়ে নারীর অংশগ্রহণ ১৫.৩০ শতাংশ, বিদেশি ব্যাংকে প্রায় ১৪ শতাংশ, আর বেসরকারি ব্যাংকে মাত্র ৭.৮৫ শতাংশ।

ছয় মাসে নারীদের জন্য কর্মপরিবেশের সূচক, যেমন অফিস সময়ের পর যাতায়াত সুবিধা, শিশু দিবাযত্ন কেন্দ্র, ওতে অবনতি দেখা দিয়েছে। বিশেষ করে যাতায়াত সুবিধার হার গত ছয় মাসে ৫২ শতাংশ থেকে ৩৭ শতাংশে নেমে এসেছে।

বেসরকারি ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি নারী কর্মী রয়েছে, জুন পর্যন্ত ৪৩টি বেসরকারি ব্যাংকে মোট নারী কর্মীর সংখ্যা ২৫ হাজার ৫০। এরপর রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে নারী কর্মী ৮ হাজার ৭৪৮, বিশেষায়িত ব্যাংকে ১ হাজার ৯৫২ এবং বিদেশি ব্যাংকে ১ হাজার ৩২।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ব্যাংক   নারী কর্মী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close