সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
সম্মেলনের আগে স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগে নিজের ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নিতে দলটির নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন ফজলুর রহমান। 

তিনি বলেন, আমি তো মানুষ, আমার ভুলত্রুটি হতে পারে। আমি বিএনপির নেতৃত্বের কাছে আবেদন করব, কিশোরগঞ্জ জেলা সম্মেলনের আগে আমার সাসপেনশন দয়া করে প্রত্যাহার করুন।

দীর্ঘ ৮ বছর ধরে তিনি ১৩টি উপজেলার ২১টি ইউনিট পরিচালনা করছেন উল্লেখ করে তিনি বলেন, এখন যারা দায়িত্ব নিচ্ছেন, তারা সবাই আমার ছোটভাই। আমার ফাউন্ডেশনের ওপর তারা সংগঠনটি পরিচালনা করছে। এতে আমি একদম বেকার হয়ে গেছি। কিশোরগঞ্জের সম্মেলনে যেতে না পারা কে সহ্য করতে পারে?

ফজলুর রহমান বলেন, আমি দলের জন্য অনেক কিছু করেছি, জেলও খেটেছি, নির্বাসনে থেকেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ৩০০ বক্তৃতা করেছি। তারেক রহমান সাহেবের নামে আমি যে বক্তৃতা করি, চাঁদাবাজি ও ধান্দাবাজির বিপক্ষে যে বক্তৃতা করি, সেটা আর কেউ করে না। কোনো ধরনের চিন্তা না করে আমাকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল, যা আমাকে গ্রহণযোগ্য ছিল, এখন সেটি তুলে নিন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফজলুর রহমান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close