প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৪ পিএম

সংগৃহীত ছবি
দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি, যিনি ‘এই দিন দিন না আরো দিন আছে’ গানটির মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে খ্যাতি অর্জন করেছিলেন, সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অনন্য পোস্টের মাধ্যমে আলোচনায় এসেছেন।
যদিও বর্তমানে তিনি গান প্রকাশের তুলনায় সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়, ইউটিউব চ্যানেলেও নিয়মিত কনটেন্ট তৈরি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন প্রবাদ, উপদেশমূলক কথার পাশাপাশি মজার মন্তব্যও শেয়ার করেন। এবার তিনি লিখেছেন বাঁশ নিয়ে।
নিজের সর্বশেষ ফেসবুক পোস্টে কুদ্দুস বয়াতি লিখেছেন, “আজ বাঁশ দিবস, যারা বাঁশ দিয়েছ এবং যারা বাঁশ নিয়েছ সবাইকে বাঁশ দিবসের শুভেচ্ছা।”
এই পোস্টটি তার অনুরাগীদের মধ্যে দ্রুত সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করে সমর্থন জানিয়েছেন, কেউ লিখেছেন, “বাংলাদেশ বলে কথা,” আবার কেউ বলেছেন, “বাঙালি তো প্রতিদিনই বাঁশ খায়, তাই নির্দিষ্ট কোনো দিন প্রয়োজন নেই।” অনেকে উল্লেখ করেছেন, “অনেক দিন পর মন খুলে হাসতে পারলাম বয়াতি সাহেব।