বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১ কাপ কফির দাম ৮৩ হাজার টাকা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪০ AM

দুবাইয়ে প্রিমিয়াম কফি ব্র্যান্ড ‘রোস্টার্স’ বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। এক কাপ কফির দাম ধরা হয়েছে ২,৫০০ দিরহাম—বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৩ হাজার টাকা।

গত সপ্তাহে দুবাই ডাউনটাউনের ফ্ল্যাগশিপ আউটলেটে উন্মোচিত এই কফি প্রস্তুত করা হয়েছে দুর্লভ পানামা এসমেরাল্ডা গেইশা বিন দিয়ে। ফুলেল সুগন্ধ ও ট্রপিক্যাল ফলের স্বাদের জন্য এটি বিশ্বজুড়ে অনন্য।

বিশেষ কাপে পরিবেশন করা হয় হাতে ঢালা ভি৬০ ব্রিউ, সঙ্গে থাকে গেইশা বিন-সংমিশ্রিত টিরামিসু, চকলেট আইসক্রিম এবং এক টুকরো প্রিমিয়াম চকোলেট। চাইলে গ্রাহকরা টেবিলের পাশেই বারিস্তার লাইভ ব্রুইং প্রক্রিয়া উপভোগ করতে পারেন।

কফিটি পরিবেশন করা হয় জাপানি ঐতিহ্যের নিদর্শন এডো কিরিকো ক্রিস্টাল গ্লাসে, সঙ্গে থাকে স্বাদ ও ঘ্রাণ বোঝাতে বিশেষ ফ্লেভার নোট কার্ড।

রোস্টার্সের সহপ্রতিষ্ঠাতা ও সিইও কনস্টান্টিন হারবুজ বলেন, “আমরা বিশ্বাস করি প্রতিটি কাপ একটি গল্প বলে। এই স্বীকৃতি শুধু আমাদের দলের নিষ্ঠার প্রতিফলন নয়, বরং দুবাইয়ের বৈশ্বিক কফি গন্তব্য হিসেবে সুনামও তুলে ধরে।”

বিশ্বে প্রতিদিন দুই বিলিয়নেরও বেশি কাপ কফি পান করা হয়। তবে জলবায়ু পরিবর্তন, ভোক্তার রুচি এবং ভ্যালু চেইনের পরিবর্তনে বৈশ্বিক কফি শিল্প দ্রুত বদলে যাচ্ছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  রোস্টার্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close