শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কালিমা শাহাদাত যেভাবে আমলের পাল্লা ভারী করবে
ধর্ম ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মানুষের জীবনভর করা কাজগুলো কিয়ামতের ময়দানে প্রকাশ করা হবে, এ যেন সবার জন্য শিহরণ জাগানো এক দৃশ্য। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এ বিষয়ে এমন এক ঘটনা বর্ণনা করেছেন, যা প্রমাণ করে কালিমার শক্তি কতটা অগাধ।

রাসুল (সা.) বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন তার উম্মতের একজন মানুষকে ডেকে নেবেন। তার সামনে হাজির করা হবে ৯৯টি দপ্তর—প্রত্যেকটি এত বিশাল যে চোখ যত দূর যায়, ততদূর বিস্তৃত। প্রতিটি দপ্তরে লেখা থাকবে তার খারাপ কাজগুলো।

তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, “তুমি কি এগুলো অস্বীকার করো? ফেরেশতারা কি তোমার ওপর জুলুম করেছে?”
সে উত্তর দেবে, “না, হে প্রভু।”

আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন: “তোমার কি কোনো ওজর আছে? অথবা কোনো সৎকর্ম?”
হতভম্ব মানুষটি বলবে: “না, হে প্রভু।”

আল্লাহ বলবেন, “তবুও তোমার একটি সৎকর্ম আছে, আজ তোমার ওপর কোনো জুলুম করা হবে না।”
তারপর তার জন্য বের করা হবে একটি ছোট কার্ড। তাতে লেখা থাকবে:

اَشْهَدُ اَنْ لاَّ اِلَهَ اِلاَّ اللهُ وَاَنَّ مُحَمَّدًا عَبْدُه وَرَسُوْلُه

উচ্চারণ: আশহাদু আন-লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।

অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ (সা.) তার বান্দা ও রাসুল।

লোকটি তখন অবাক হয়ে বলবে, “হে প্রভু! এত দপ্তরের বিপরীতে এই একটি কার্ডেরই বা কী মূল্য?”

আল্লাহ তায়ালা বলবেন, “আজ তোমার প্রতি কোনো জুলুম হবে না।”

তারপর সমস্ত দপ্তর এক পাল্লায় রাখা হবে, আর কার্ডটি রাখা হবে অন্য পাল্লায়। আশ্চর্যজনকভাবে দেখা যাবে, সেই ছোট্ট কার্ডটির ভারেই সব দপ্তর হালকা হয়ে গেছে।

রাসুল (সা.) বলেন, “আল্লাহর নামের বিপরীতে কোনো কিছুই ভারী হতে পারে না।” (তিরমিজি, হাদিস: ২৬৩৯; ইবনে মাজাহ, হাদিস: ৪৩০০)

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কালিমা শাহাদাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close